জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

 মোঃ মশিউর রহমান
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, “দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢাকামুখী হয়ে পড়েছে। রাজধানী ছাড়া মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া আজও সাধারণ মানুষের জন্য কঠিন। এই বৈষম্যমূলক ব্যবস্থাকে বদলে দিতে হবে। স্বাস্থ্যসেবা ঢাকায় নয়, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।”
শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরে এক জনসভায় যোগ দিতে যাওয়ার পথে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, “প্রতিটি জেলায় মেডিকেল কলেজ থাকলেও সেখানে চিকিৎসকের পদ শূন্য, উপজেলা পর্যায়েও জনবল সংকট প্রকট। একদিকে চিকিৎসা সংকট, অন্যদিকে রাজধানীমুখী চিকিৎসা ব্যবস্থা—এই বৈষম্য দূর করতে হবে। সরকার যদি জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে পারে, তাহলে মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকায় ছুটতে হবে না।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন ন্যায্য চিকিৎসা সুবিধা পায়, সেই নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। শুধু হাসপাতাল নির্মাণ নয়, সেই হাসপাতাল সচল রাখার দায়িত্বও সরকারের।”

মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

মাদক সমস্যাকে ‘জাতীয় সংকট’ আখ্যা দিয়ে ভিপি নুর বলেন, “মাদক আজ শুধু তরুণ প্রজন্ম নয়, গোটা সমাজকে গ্রাস করছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে মাদকবিরোধী আন্দোলনে নামতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করা যাবে না।”

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষি উপকরণের দাম কমাতে হবে এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষিকে টেকসই না করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না।”

গণঅধিকার পরিষদের অঙ্গীকার জনগণের পাশে থাকা

গণঅধিকার পরিষদের অঙ্গীকারের কথা তুলে ধরে নুর বলেন, “আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে। মানুষের অধিকার, ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ সবসময় জনগণের পাশে থাকবে। যারা এই দেশের সম্পদ লুটে নিচ্ছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
সমাবেশে ভিপি নুরের সফরসঙ্গী ছিলেন দলের কেন্দ্রীয় নেতা শাহাজাহান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা। তাঁর আগমনে পার্বতীপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। পরে তিনি দিনাজপুরের জনসভায় যোগ দিতে রওনা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

1

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

2

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

3

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

4

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

5

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

6

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

7

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

8

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

9

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

10

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

11

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

12

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

13

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

14

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

15

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

16

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

17

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

18

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

19

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

20