জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নেতা আরাফাত

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে এবং গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের একজন সক্রিয় রক্তদাতা ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। আরাফাত মোল্লা মোটরসাইকেলযোগে মাখন রায়ের পাড়া নতুন ব্রীজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আরাফাতের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে।
এদিকে আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টি নেতাকর্মী ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যে সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আরাফাত মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েন।
একইভাবে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডল বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

1

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

3

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

4

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

5

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

6

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

7

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

8

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

9

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

10

কার পাশে

11

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

12

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

13

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

14

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

15

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

16

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

17

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

18

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

19

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

20