জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুর মুজিবনগরে বিএনপি হতে জামায়াতে যোগদান

Khairul Bashar



বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী  ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিএনপিসহ বিভিন্ন দলে থেকে ২৩টি পরিবার জামায়াতে ইসলামীর যোগদান দেন।

আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ভবানীপুর গ্রামে মেহেরপুর জেলা জামায়াতের বমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাও. তাজউদ্দীন খানের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব রাকিব ফরহাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর জনাব মুখলেচুর রহমান। পথসভায় ভবানীপুর গ্রামের আজগর আলীর নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দলের ২৩ টি পরিবার জেলা জামায়াতের আমীর মাও. তাজউদ্দীন খানের হাতে জামায়াতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন
মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ খানজাহান আলী, জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন। মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীদের হাতে ফুল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানান।

অনুষ্ঠানে মাওলানা তাজউদ্দিন খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

1

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

2

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

3

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

4

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

5

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

6

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

7

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

8

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

9

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

10

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

11

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

12

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

13

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

14

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

15

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

16

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

17

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

18

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

19

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

20