জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মারক

 বিশ্বজিৎ সরকার 

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে এই 

সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস ধীরনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজয় দিবসের মতো গৌরবোজ্জ্বল দিনে এই সম্মাননা সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা স্মারক গ্রহণ শেষে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

2

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

3

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

4

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

5

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

6

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

7

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

8

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

9

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

10

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

11

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

12

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

13

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

14

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

15

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

16

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

17

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

18

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

19

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

20