জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জাগন্ঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রী কে খুন

পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি
মোহাম্মদ আবু মুছা 

বিস্তারিত :পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) তার স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার রাতে স্বামী-স্ত্রী ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা উপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সাইমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় দাগ ও রক্তের আলামত পাওয়া গেছে।

স্বজনরা জানান, সাইমনের সঙ্গে এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে ছিল। কুলসুমের চার বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
মির্জাগন্ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। অভিযুক্ত স্বামী সাইমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

1

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

2

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

3

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

4

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

5

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

6

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

8

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

9

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

10

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

11

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

12

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

13

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

14

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

15

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

16

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

17

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

18

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

19

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

20