আজ ১২ই জুন (শনিবার) কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন কর্তৃক মানিকগঞ্জ জেলায় সরকারি দেবেন্দ্র কলেজে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি সারা দেশের চাঁদাবাজি হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীদের মানববন্ধন অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে সকাল ১১ টার দিকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সরকারি দেবেন্দ্র কলেজ হতে শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সাম্প্রতিক সারাদেশের চাঁদাবাজি হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড বিপক্ষে জোরালো স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের ছাত্রছাত্রী বৃন্দ।
মন্তব্য করুন