জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতার খামার হতে গরু ছিনতাই

মোঃ আমজাদ হোসেন।।

আজ ১৩ই আগস্ট মানিকগঞ্জ মানিকগঞ্জ ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে অস্ত্রের মুখে ৫টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অদ্য  ভোড়ে মানিকগঞ্জ  পৌরসভার নয়াকান্দি এলাকায় অবস্থিত উজ্জল হোসেনের জামেলা ডেইরি ফার্মে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফার্মের কর্মচারীদের বরাতে জানা গেছে, ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা ফার্মের তিন কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং সবুজ রঙের একটি বড় পিকআপে করে পাঁচটি গরু নিয়ে যায়।
ভুক্তভোগী মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খামারের পাশেই তার বসতবাড়ি। ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কিত হয়ে তার বাড়ির উঠানে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তারা খামারের দিকে ছুটে আসেন এবং লুটকারীদের গাড়িটি শহরের দিকে চলে যেতে দেখেন। কিন্তু লুটকারীদের হাতে পিস্তল ও অন্যান্য অস্ত্র থাকায় কেউ কিছু করার সাহস পাননি।
ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানাকে অবহিত করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানিয়েছেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

1

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

2

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

3

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

4

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

5

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

6

বর্ষাকালে

7

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

8

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

10

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

11

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

12

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

13

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

14

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

15

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

16

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

17

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

18

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

19

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

20