মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায়, মহাসমারোহে মা দূর্গার মহাষ্টমী উৎযাপন করা হয়েছে। ডাসার উপজেলার-শশিকর,নবগ্রাম,চলবল,ডাসার, দর্শনা,খিলগ্রাম পূর্ব মাইজপাড়া, কর্নপাড়া,ধূয়াসার ও বাগমারায় দেবী দূর্গার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলার-নয়াকান্দি,ঝুরগাও,সাহেবরামপুর,সিটিখান,রমজানপুর,বাশগাড়ী এছাড়া এনায়েতনগরে অমল বাড়ৈর বাড়ীতে মহাসমারোহে দেবী দূর্গার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের বিখ্যাত ও বড় বাজেটের পূজা অনুষ্ঠিত হয়েছে, অমল বাড়ৈর বাড়ীতে। মাদারীপুর সদর উপজেলায়-পাঠককান্দি মন্দির, প্রনবমঠ,শ্রীশ্রী কালীবাড়ী মন্দির, কুলপুদ্দী মন্দির, বলরামদেব মন্দির, মহাশ্মশান মন্দির,মেথরপট্টি মন্দির ও পুরান বাজার বড় মন্দিরে,দেবী মহামায়ার মহাষ্টী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শুরু হয় সকাল ৯.০০টায় এবং অঞ্জলি প্রদান করা হয় সকাল ১১টায়।বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মহা প্রসাদ বিতরণের মাধ্যমে, মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা শেষ করা হয়। শান্তিপূর্ণভাবে, পূজা শেষ করতে পেরে, পূজারী বৃন্দ সন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্তোষজনক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত
1
বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ
2
জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা
3
বিজয় দিবস উদযাপন
4
২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
5
নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা
6
চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প
7
দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম