বেলায়েত হাওলাদার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মাদারীপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী সরোয়ার হাওলাদারের নেতৃত্বে ৩০০-রও বেশি নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাহানদার আলী জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদারসহ কালকিনি পৌরসভা, ডাসার ও শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় অনুষ্ঠিত সমাবেশ শেষে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি শেষে মাদারীপুরের ইটের পুল এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
মন্তব্য করুন