জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইজভাণ্ডারী খানকা শরীফে আখেরি চাহার শোম্বা পালিত

খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষ্যে খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম নগরের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে শুরু হয় খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। 


পরে পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষ্যে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফাসসির, মুহাদ্দিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ। 


গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ৪ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়। 


এতে অতিথি হিসেবে অংশ নেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, ফনিক্স শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন এবং ইশফার মাহতাব উল্লাহ। 


শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে আাখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। 


উল্লেখ্য, হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তাঁরা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

1

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

2

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

3

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

4

টাঙ্গাইলে শীতের আগমন

5

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

7

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

8

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

9

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

10

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

11

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

12

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

13

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

14

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

15

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

16

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

17

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

18

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

19

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

20