শেখ তাইজুল ইসলাম।।
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাববুনিয়া গ্ৰামে তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রী মৃত্যুর সজ্জায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার সময় রঙ্গিলা বেগমের পিতা বাড়িতে এসে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। মাথার গুরুতর জখম হাওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থা খুব অবনতি হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলার পরে গোলাম মাওলা সেখ (দুলাল) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে ধরে মংলা থানার পুলিশের কাছে তুলে দেন। তারা যখন হওয়ার গোলাম মাওলা একই এলাকার মৃত আবু জাফর শেখের ছেলে।
অপরদিকে রঙিলা বেগম ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী শেখ এর বড় মেয়ে।
এ সময় তার পিতা মোঃ ইদ্রিস আলী বলেন, আমরা মেয়ের সাথে গোলাম মাওলার সংসার জীবনে দুজনের মনোমালিন্য হয়। তারপর আমার মেয়ে রঙ্গিলা গোলাম মাওলাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেয়ার কারণে রঙ্গিলাকে সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। হুমকির ভয়ে রঙ্গিলা মোংলা থানায় একটি লিখিত অভিযোগ (জিডি)করেছিল। এই অভিযোগ করার পরে আর ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে ঘটনাটি সংগঠিত করে।
মন্তব্য করুন