মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন—শুভ (২৩), মো. ওয়াশিম (২১) ও মো. শাকিল (৩০)। 

মঙ্গবার (২০ মে) রাতে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার (২১ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইসমাইল হোসেন ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে জয়েন্ট পেট্রোল ডিউটির সময় অভিযান চালানো হয়। 

আটক ব্যক্তিরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ জানিয়েছে, এ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

1

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

2

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

3

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

4

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

5

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

6

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

7

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

8

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

9

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

10

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

11

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

12

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

13

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

15

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

16

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

17

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

18

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

19

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

20