জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

 জয়নাল আবেদিন লিটন 

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং 

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, ভোট আপনার, সিদ্ধান্তও আপনার। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথা নত করবেন না। নির্ভয়ে ও নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করুন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথায় সিটি ক্যাবল ডিজিটাল হিলির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া ও সমর্থন চাইতে, বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি নতুন কেউ নই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দিনাজপুর-৬ আসনের মানুষের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আগেও আপনাদের কাছে এসেছি, ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকতে চাই।

ডা. জাহিদ হোসেন বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে ভোটাধিকার। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। তাই সবাইকে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি, বলেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি ক্যাবল ডিজিটাল হিলির পরিচালক শফিকুল ইসলাম বিদ্যুৎ ও জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

1

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

2

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

3

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

4

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

5

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

6

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

7

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

8

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

9

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

10

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

11

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

12

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

13

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

14

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

15

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

16

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

17

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

18

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

19

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

20