জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

সবুজ মন্ডল
রাজবাড়ীর গর্ব ফুটবলার লিওন ডেঙ্গুতে আক্রান্ত—ঢাকায় রেফার।
রাজবাড়ী জেলার ক্রীড়াঙ্গনের গর্ব তরুণ ফুটবলার এবং ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড়  (লিওন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চারদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ১৫ নভেম্বর  সন্ধ্যার পর হঠাৎ করে অবনতি ঘটে।
চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, লিওনের প্লাটিলেট কমে এবং নাক দিয়ে রক্ত পড়া সহ বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, প্রশিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা লিওনের সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেছেন। জেলার ক্রীড়াঙ্গনে সক্রিয় এই ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছে রাজবাড়ীর সর্বস্তরের মানুষ।
লিওন বর্তমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

1

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

2

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

3

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

4

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

5

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

6

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

7

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

8

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

9

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

10

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

11

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

12

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

13

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

14

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

16

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

17

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

18

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

19

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

20