জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে: আখতার হোসেন

‎রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়’—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে সত্যিকারের নাগরিক অধিকার ও মর্যাদার রাষ্ট্র গড়তে এনসিপি যাত্রা শুরু করেছে।
‎
‎গতকাল বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ পথসভাটি এনসিপির ‘জুলাই পথযাত্রার’ নবম দিনের অংশ ছিল।
‎আখতার হোসেন বলেন, ‘উত্তরাঞ্চলের জেলাগুলো অতিক্রম করে এখন দক্ষিণাঞ্চলে পথসভা হচ্ছে। খুব অল্প সময়ের প্রস্তুতি থাকলেও প্রতিটি জায়গায় হাজারো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে। এতদিন কেউ তা করেনি। আমরা এক নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি, যেখানে মর্যাদার ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবেই। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন—এমন তথ্য আন্তর্জাতিক মাধ্যমে এসেছে। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে একদিন ইতিহাসের কাছে জবাব দিতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেন খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হয়।’
‎
‎বর্তমান সংবিধান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘এই সংবিধানে মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা উল্লেখ নেই। আমরা চাই, আগামী সংবিধানে এগুলোর প্রতিফলন ঘটুক। এ দেশে মানুষের ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে।’
‎
‎পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
‎
‎এনসিপির নেতারা জানান, পথযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় চালিয়ে যাবে দলটি। আগামীর বাংলাদেশ কেমন হবে—সেই রূপরেখা নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরাই তাদের লক্ষ্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

1

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

2

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

3

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

4

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

5

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

6

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

7

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

8

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

9

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

10

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

11

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

12

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

13

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

14

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

15

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

16

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

17

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

18

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

19

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

20