জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় সাবেক আ.লীগ সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ গ্রেপ্তার

মো.মেহেদী হাসান ।।

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরে এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে। 
ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

1

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

2

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

3

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

4

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

5

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

6

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

7

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

8

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

10

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

11

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

12

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

13

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

14

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

15

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

16

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

17

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

18

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

19

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

20