জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

মো.মেহেদী হাসান 
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি


পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা । এ সময় নিষিদ্ধ জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাকের ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত আল আমিনের বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নৌবাড়ীয়া সড়ক হয়ে এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । এছাড়া জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে গিয়ে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত বিধিমালা, ১৯৮৫ এর ১২(১এ) ধারায় অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 ওসি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

1

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

2

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

3

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

4

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

5

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

6

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

7

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

8

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

9

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

10

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

11

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

12

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

13

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

14

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

15

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

16

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

17

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

18

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

19

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

20