জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক যেন মরনফাঁদ দক্ষিণবঙ্গবাসীর দুর্ভোগের শেষ কোথায়

ইমরান খন্দকার, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর।




ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক আজ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলের মানুষের উত্তরবঙ্গে চলাচল করার  অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অসংখ্য মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য এই সড়ক ব্যবহার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই সড়কের কোনো উল্লেখযোগ্য সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে এখন রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বিটুমিন উঠে গিয়ে খোয়া ও ধুলাবালিতে ভরে গেছে। যানবাহন চলাচলের সময় রাস্তা কাঁপে, যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় অসহনীয়ভাবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই সড়কের দুরবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিশেষ করে বৃষ্টির মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে—জমে থাকা পানিতে রাস্তার গর্ত বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে প্রতিনিয়ত।

ফরিদপুরের স্থানীয় ব্যবসায়ী ও চালকরা বলেন, “এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিদিন মালামাল নিয়ে যাই আসি। কিন্তু রাস্তার অবস্থা এমন যে, গাড়ি নিয়ে চলা এখন ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাড়ির চাকা, সাসপেনশন, ইঞ্জিন—সব নষ্ট হয়ে যাচ্ছে।”

অন্যদিকে, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, “আমরা দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য ফরিদপুরে আসি, কিন্তু এই রাস্তায় এমন কষ্টে আসতে হয় যে, রোগীর কষ্ট আরও বেড়ে যায়।”

দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান এই মহাসড়কটির দ্রুত সংস্কার ও উন্নয়ন এখন সময়ের দাবি। স্থানীয় জনসাধারণ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

1

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

2

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

3

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

4

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

5

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

6

গ্যাস সংকটে রান্নাঘর অচল

7

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

8

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

9

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

10

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

11

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

12

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

13

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছি

14

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

15

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

16

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

17

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

18

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

20