জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াংকা রায়

 লক্ষণ কুমার মন্ডল 

জীবনের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষকেও পরাজিত করে যে বিজয় মুকুট অর্জন করা যায়, তারই এক উজ্জ্বল উদাহরণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রিয়াংকা রায়। মৃত্যুঘাতী ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে তিনি শুধু বেঁচে ফিরে আসেননি, ছুঁয়ে ফেলেছেন নিজের বহু লালিত স্বপ্ন। ৪৫তম বিসিএসে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই অদম্য নয়। শিক্ষাজীবনের শুরু থেকেই প্রিয়াংকা ছিলেন অসাধারণ মেধার অধিকারী। বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগে একাধিক সেমিস্টারে নিখুঁত সিজিপিএ অর্থাৎ ৪ এর মধ্যে ৪ অর্জন করে তিনি হয়ে উঠেছিলেন বিভাগের সেরা। স্বপ্ন ছিল নিজের সাফল্য দিয়ে বাবাকে পরিচিত করা, ‘প্রিয়াংকার বাবা’ হিসেবে।
কিন্তু সবকিছু বদলে যায় ২০১৯ সালের ৩ জুলাই। ‘একিউট লিউকেমিয়া’ নামের নির্মম তথা মরণব্যাধি ক্যান্সার তার জীবনকে থামিয়ে দিতে চেয়েছিল। ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে শুরু হয় কঠিন চিকিৎসার পথ। সাধারণ স্কুলশিক্ষক বাবার পক্ষে চিকিৎসার বিশাল ব্যয় বহন করা ছিল প্রায় অসম্ভব, তবুও বাবা হাল ছাড়েননি, আর সহপাঠীদের অকুণ্ঠ সহযোগিতা ছিল প্রিয়াংকার শক্তি হয়ে।
হাসপাতালের বিছানা থেকে যে মেয়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে, সেখান থেকেই সে শিখেছে—বেঁচে থাকা মানেই নতুন শুরু। চার মাসের তীব্র  কষ্টকর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার পর তাঁর সবচেয়ে বড় আক্ষেপ ছিল স্ট্যাডি গ্যাপের কারণে প্রাপ্য সম্মানগুলো না পাওয়া। এই আক্ষেপই তাকে আরও দৃঢ় করেছে।যেভাবেই হোক, তাকে সেরা হতেই হবে।
কোনো কোচিং ছাড়াই, শুধু নিজের প্রতিদিনের পরিশ্রম আর অবিচল বিশ্বাসের ওপর ভর করে তিনি শুরু করেন বিসিএসের প্রস্তুতি। প্রিলিমিনারি, লিখিত—সব ধাপ পেরিয়ে, চাকরি করতে করতেই তিনি অংশ নেন ভাইভায়। বিসিএসের প্রস্তুতির মধ্যেই তিনি আবার সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেওয়ার সুযোগ পান। 
অবশেষে, সোনালী ব্যাংকে চাকুরীরত অবস্থায় গতকাল  ৪৫তম বিসিএসের ফল যেদিন প্রকাশিত হলো, প্রিয়াংকা রায় নির্বাক হয়ে গেলেন। যে পরিবারের কাছে তাঁর সুস্থ হয়ে ওঠাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, সেখানে ক্যাডার হওয়া যেন এক অতিরিক্ত অলৌকিক আনন্দ।
নিজের গল্প বলতে গিয়ে প্রিয়াংকা সংবাদ মাধ্যমে  বলেন,  “ক্যান্সার থেকে বেঁচে ফিরেই বিশ্বাস হয়েছিল, আমি পারব। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, সেই সুযোগকে আমার জেতার গল্পে পরিণত করতেই হয়েছিল।”
গৈরিক অভিনন্দন এবং শুভকামনা প্রিয়াংকা রায়কে। মাগুরার শালিখা থানার বুনাগাতি ইউনিয়নের বাউলিয়া গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রিয়াংকা আজ শুধু একজন বিসিএস ক্যাডার নন, তিনি লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য জীবন্ত অনুপ্রেরণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

1

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

2

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

3

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

4

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

5

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

6

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

7

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

8

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

9

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

10

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

11

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

12

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

13

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

14

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

15

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

16

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

17

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

18

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

19

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

20