জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে অনলাইন জুয়ার ভয়াবহতা: নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা

আব্দুল মতিন মুন্সী।।

ফরিদপুরের বোয়ালমারী  উপজেলায় অনলাইন জুয়া এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের মাধ্যমে এই জুয়া কার্যক্রম সহজে পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনজীবনে বিপর্যয় ডেকে আনছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। 
বিভিন্ন সূত্রে জানা গেছে, বোয়ালমারী  পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলো পর্যন্ত অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে টাকা আয় করার লোভে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। প্রথমদিকে লাভবান হয়ে পরবর্তীতে অনেকেই সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। 
অনুসন্ধানে জানা যায়, 'ওয়ান এক্সবেট' ও 'স্টার সেভেন্টি ফাইভ' নামে দুটি অনলাইন জুয়ার সাইট তাড়াশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় ১৫ হাজার মানুষ এই সাইটগুলোতে নিয়মিত জুয়া খেলছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্খানীয় ব্যক্তি জানান, বোয়ালমারীর একটি ক্যাসিনো সম্রাট এই অনলাইন জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। তিনি নতুন নতুন সাইট তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন। 
বোয়ালমারী  থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন, "অপরাধী যতই চালাক আর নতুন কৌশল অবলম্বন করুক না কেন, অনলাইনে জুয়া বন্ধে তাড়াশ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।" 
অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, অপরাধী চক্রের তৎপরতা বন্ধে প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট নয়। 
বিশেষজ্ঞরা মনে করছেন, অনলাইন জুয়ার এই প্রবণতা বন্ধ করতে হলে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। পাশাপাশি, জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় নেতৃত্বের উদ্যোগও জরুরি। 
এই সমস্যা সমাধানে প্রযুক্তিগত অবকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। একই সাথে, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করে তরুণদের এই বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা সম্ভব।
অনলাইন জুয়া  উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

1

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

2

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

3

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

4

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

5

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

6

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

7

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

8

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

9

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

10

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

11

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

12

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

13

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

14

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

15

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

16

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

17

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

18

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

19

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

20