মোঃ সাদ্দাম হোসাইন
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে আলতাফ হোসেন নামে এক বৃদ্ধর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ১নং সদর ইউনিয়ন উত্তর দেলুয়া গ্রামে আলতাফ হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ রাতের আধারে তার নিজ বাড়িতে আম গাছের ডালের সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 
১৪ই জুলাই সোমবার রাত আনুমানিক ২ টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মৃত আলতাফ হোসেন উত্তর দেলুয়া গ্রামের মৃত বানিছ মোল্লার ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত আলতাফ হোসেনের  ১ ছেলে ৩ মেয়ে, মেয়ে ৩ টি গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে হয়েছে আর ছেলেটি ৬ মাস আগে মৃত্যু বরণ করেছে। সে দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভূগতে ছিল, সংসারে অভাব অনাটন থাকায় উপযুক্ত চিকিৎসা নিতে পারতো না, এজন্য পেটের ব্যাথা উঠলে সে ছোটা খাইতো এতে নাকি পেটের ব্যাথা নিরাময় হতো, প্রতিদিনের ন্যায় রাতে ভাত খাওয়ার পর স্ত্রী আলেয়া বেগমের সাথে ঘুমিয়ে পরে আলতাফ হোসেন, কিন্তু রাত ১টার পর বিছায় তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর তাকে আম গাছের ডালের সাথে ফাঁসি অবস্থায় দেখতে পায় স্ত্রী আলেয়া বেগম, পরে গ্রামবাসীর সহযোগিতায় তাকে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে পুলিশকে ফোন দিয়ে অবগত করা হয়। 
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, আলতাফ হোসেন নামে এক বৃদ্ধ ফাঁসি নিয়ে আত্মহত্যার বিষয়ে ফোনে খবর পাই, পরে সেখানে পুলিশ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

1

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

2

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

3

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

4

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

5

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

6

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

7

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

8

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

9

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

10

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

11

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

12

দরিদ্রদের মাংস গেল কার পাতে

13

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

14

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

15

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

16

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

17

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

18

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

19

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

20