জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্যান্ডের

 এম জিশান পারভেজ

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে এখনো অনড় বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ তাদের খেলা শ্রীলঙ্কায় ফেলানোর এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এমন অনুরোধে রাজি না হওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে আয়াল্যান্ড ক্রিকেট (সিআই)। প্রতিবেদন ক্রিকবাজের। 


বাংলাদেশের গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে; এমন খবর প্রকাশের পর এই অবস্থান জানাল আয়ারল্যান্ড।


ক্রিকবাজকে দেয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’


চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সি–তে। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ বি–তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।


ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে বিসিবি। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড, কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত মিলছে। 



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

1

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

2

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

3

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

5

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

6

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

7

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

8

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

9

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

10

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

11

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

12

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

13

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

14

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

15

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

16

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

17

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

18

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

19

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

20