জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

 মোঃ মশিউর রহমান
 ঢেড়া পাটিয়া বাজারে ব্যবসায়ী জাকির হোসেন হত্যার ঘটনায় পুলিশ তিনজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির টাকা লুটের পরিকল্পনা মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানায়, খুনিরা জাকির হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে কপালের বাম পাশে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন এবং পরে গলা টিপে হত্যা করেন। হত্যার পর অভিযুক্তরা চতুর ও পলাতক থাকায় গ্রেফতারের জন্য একাধিক অভিযান চালানো হয়।

ধারণা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ১৮ নভেম্বর রাতে বিরল থানাধীন ঢেড়াপাটিয়া বাজারের আনিছুরের চায়ের দোকান থেকে আঃ রশিদ ওরফে পাল্লু ওরফে পাল্টুকে গ্রেফতার করে। পাল্লুর স্বীকারোক্তির ভিত্তিতে ১৯ নভেম্বর মধ্যরাতে ইয়াসিনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী,

  • আঃ রশিদ পাল্লু / পালানু – পেশায় ভ্যানচালক
  • ইয়াসিন – কৃষিকাজে নিযুক্ত
  • রবিন – কাঠুরে এবং ভ্যানচালক

পুলিশ জানিয়েছে, এই তিনজনই নিয়মিত মাদক সেবনের জন্য জাকির হোসেনের খামারে যাতায়াত করত। ঘটনার ১৫ দিন আগে তারা জানতে পারে জাকির হোসেন তার মোটরসাইকেল বিক্রি করেছেন। পরে টাকা লেনদেনের সময় তারা টাকা লুট করার পরিকল্পনা করে।

গ্রেফতারকৃত পাল্লু ও ইয়াসিনকে আদালতে পাঠানো হয়েছে। রবিন এখনও পলাতক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

1

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

2

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

3

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

5

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

6

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

7

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

8

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

9

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

10

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

11

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

12

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

13

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

14

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

15

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

16

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

17

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

18

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

19

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

20