জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চল্য

 গোলাম রাব্বী 

  রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের গিরিয়ারপার গ্রামের 'পুকুর খুরির দোলা' নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
​নিহত ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন। তিনি উপজেলার নজিরের হাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে গিরিয়ারপার গ্রামের পুকুর খুরির দোলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি নজিরের হাট এলাকার মোফাজ্জলের বলে শনাক্ত করেন উপস্থিত স্বজন ও এলাকাবাসী।
​মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

1

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

2

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

3

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

4

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

5

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

6

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

7

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

8

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

9

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

10

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

11

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

12

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

13

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

14

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

15

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

16

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

17

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

18

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

19

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

20