জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষে মুসলিম বিজ্ঞানীদের অবদান ও ইতিহাস বিকৃতির অপচেষ্টা

কাজী মুবাশ্বিরুল ইসলাম 


একটা প্রশ্ন আমাদের সবাইকে ভাবায়—আজকের বিজ্ঞানের যে দৃঢ় ভিত্তি, তা কি কেবল পশ্চিমা সভ্যতার অবদান? ইতিহাস ঘাঁটলে উত্তরটা স্পষ্ট—না। মানবসভ্যতার মধ্যযুগে, যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত, তখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের আলোকবর্তিকা। নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। সে সময়ে বাগদাদের “বাইতুল হিকমাহ” (হাউজ অব উইজডম) কিংবা কুর্দোবার গ্রন্থাগার ছিল বিশ্বজোড়া গবেষণার কেন্দ্র।
চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, দর্শন ও প্রযুক্তি—সব অঙ্গনেই মুসলিম বিজ্ঞানীরা রেখে গেছেন অনন্য অবদান। ইবনে সিনার আল-কানুন ফি-ত্তিব্ব প্রায় সাত শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল পাঠ্যপুস্তক ছিল। আল-খোয়ারিজমির আল-জাবর থেকেই এসেছে “এ্যলজেব্রা” শব্দটি, আর তাঁর কাজ থেকেই আজকের “এ্যলগরিদম” ধারণার সূচনা। ইবনে হাইথাম আধুনিক অপটিক্সের জনক, যিনি পরীক্ষাগারে আলোর প্রতিসরণ ও প্রতিবিম্বের নিয়ম প্রমাণ করেন। জাবির ইবনে হাইয়ান রসায়নের পরীক্ষামূলক রূপ দান করেন, যাঁকে পশ্চিমে “জ্যাবের” নামে প্রচার করা হয়।
কিন্তু এ ইতিহাস ধীরে ধীরে বিকৃত হতে থাকে। ইউরোপীয় রেনেসাঁর পরবর্তী সময়ে মুসলিম বিজ্ঞানীদের নাম বিকৃত করে প্রচার করা শুরু হয়। আল-খোয়ারিজমি হয়ে গেলেন “এ্যলগরিসমাস”, ইবনে সিনা হলেন “আভিসিনা”, ইবনে রুশদ হলেন “এ্যভেরুস”। নাম পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের মুসলিম পরিচয় আড়াল করা হয়। পাঠ্যপুস্তকে প্রচার করা হলো—বিজ্ঞানের মূল উৎস গ্রীস, আর তা সরাসরি ইউরোপে গিয়ে প্রসারিত হয়েছে। মুসলিমদের অবদানকে শুধু অনুবাদের কাজে সীমাবদ্ধ বলে দেখানো হলো।
এটা নিছক নাম পরিবর্তন নয়, বরং একটি সুসংগঠিত বর্ণনা-রাজনীতি। পশ্চিমা শিক্ষাব্যবস্থা প্রজন্মের পর প্রজন্মকে বোঝাতে চেয়েছে—বিজ্ঞানের শেকড় তাদের হাতেই। অথচ বাস্তবতা হলো, মুসলিম মনীষীরাই প্রাচীন গ্রীক জ্ঞানকে উদ্ধার করে নতুনভাবে বিকাশ করেছিলেন। তাদের আবিষ্কার, গবেষণা আর সৃজনশীলতাই ইউরোপের রেনেসাঁর মূল জ্বালানি।
আজকের প্রজন্মের দায়িত্ব—এই সত্যকে পুনরুজ্জীবিত করা। আমরা যেন তরুণদের জানাতে পারি, যে গণিত ও চিকিৎসাশাস্ত্রের আধুনিক ধাপ অর্থাৎ সার্জারি, ফার্মাকোলজি, দন্তবিদ্যা কিংবা অপটিক্সের ভিত্তি মুসলিম বিজ্ঞানীদের হাতেই গড়ে উঠেছিল। এ ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই কেবল আত্মমর্যাদার নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সংগ্রাম।
ইসলামের প্রথম নির্দেশই ছিল—“পড়ো, তোমার প্রভুর নামে।” সেই নির্দেশ মেনে মুসলিম জাতি জ্ঞান-বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিল। আজ আবার দরকার সেই নির্দেশের প্রতি ফিরে যাওয়া। শুধু অতীতের গৌরবে মুগ্ধ থাকা নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও নতুন জ্ঞানের সৃজনে সক্রিয় হওয়া। ইতিহাস সাক্ষ্য দেয়— জ্ঞানের আলোকে ধুলি চাপা দিয়ে রাখা যায় না। এবারও যদি আমরা তা করতে পারি, তবে মানবসভ্যতার ভবিষ্যৎ দিগন্তে মুসলিম বিশ্বের নাম অমর হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

1

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

2

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

3

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

4

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

5

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

6

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

7

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

8

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

9

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

10

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

11

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

12

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

13

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

14

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

15

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

16

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

17

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

18

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

19

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

20