জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 


বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ–ভারত সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে দিনাজপুর জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আহ্বানে আয়োজিত এ সাক্ষাতে প্রতিপক্ষ হিসেবে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার
প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ রাখা
সীমান্ত হত্যা প্রতিরোধ
পুশ-ইন কার্যক্রম রোধ
দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ
চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ
মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ
অবৈধ সীমান্ত পারাপার রোধ
এ সময় উভয় পক্ষ ভারত–বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি–১৯৭৫-এর নির্দেশনা অনুসরণ করে সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ মোট ২৩ জন। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ৯১ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ মোট ১৫ জন।
পরিশেষে, উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।প্রকাশকঃ দৈনিক জনতার খবর৷
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

1

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

2

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

3

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

4

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

5

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

6

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

7

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

8

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

9

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

10

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

11

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

12

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

13

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

14

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

15

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

16

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

17

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

18

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

19

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

20