মোঃ শরিফুল ইসলাম।।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশ জিন্দাবাদ
শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
প্রিয় দেশবাসী, শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আজ ১লা সেপ্টেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ দল। এই দিনে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
ছাত্রদল বাংলাদেশের ছাত্র সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, আগামীতেও করবে।কাজিপুর উপজেলা ছাত্রদলকে,
বিএনপি’র এই গৌরবময় দিনে সকল সহযোদ্ধা ও দেশপ্রেমিক তরুণদের সঙ্গে নিয়ে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি।
জয় হোক জনগণের, বিজয় হোক গণতন্ত্রের।
আল্লাহ হাফেজ
শুভেচ্ছান্তে,
মোঃ শরিফুল ইসলাম
যুগ্ম আহবায়ক,
কাজিপুর উপজেলা ছাত্রদল
মন্তব্য করুন