জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির বিজয় মিছিল

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ মুখলেছুররহমান হীরা।


নেত্রকোনার বারহাট্টায় ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে বারহাট্টা উপজেলা বিএনপি।

বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয় ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর তিনটায় নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে মডেল মোড়ের উপজেলা বিএনপির অস্থায়ী  কার্যালয় থেকে বিজয় মিছিল বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে   একই স্থানে এসে শেষ হয়।

বিজয় মিছিল শেষে বারহাট্টা উপজেলা বিএনপির আয়োজনে শহীদদের স্মৃতির স্মরণে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক  আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা আনোয়ারুল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির  সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক । 

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আনোয়ারুল হক বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি'র অবদান মানুষ মনে রাখবে।

এ সময় তিনি পাঁচ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে,তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর,শ্রমিক,কৃষক,রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন,সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের স্মরণ করব আজীবন।

এ সময় তিনি আরো বলেন,বারাহাট্টা উপজেলায়  যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি,যারা আহত হয়েছে তাদেরও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি,আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব।

তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল,বিএনপি জনগণের কথা বলে,আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মানিক আজাদ, যুগ্ন আহবায়ক আক্কাস আলী, যুগ্ন আহবায়ক আরিফ উল্লাহ সোহেল,  উপজেলা স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,তাঁতিদল, জাসাস, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

1

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

2

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

3

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

4

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

5

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

6

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

7

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

8

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

9

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

10

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

11

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

12

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

13

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

14

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

15

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

16

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

17

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

18

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

19

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

20