জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

মুখলেছুর রহমান হীরা 
নেত্রকোনা জেলার  


 নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অনির্দিষ্টকালের 
কর্মবিরতি চলছে।দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে উপজেলায় বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গতকাল সোমবার থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ও শিক্ষকদের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, “দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পেয়েছি, বাস্তবায়ন হয় না। এবার আমরা আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই।“

তারা আরও বলেন, “রাজধানীতে আমাদের সহকর্মীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারে না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও ক্লাস বন্ধ রেখেছি।

বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) অধ্যক্ষ গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে আমাদের প্রতিষ্ঠানেও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুফাইদা তাবাসসুম, অনিক হাসান। মারুফা আক্তার বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদের প্রতি অবিচার হলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। সরকারের উচিত দ্রুত তাদের দাবি পূরণ করা।”

শিক্ষক আন্দোলন ২০২৫ এর বারহাট্টা উপজেলার সমন্বয় কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার শ্যামল বলেন, শিক্ষকদের সাথে যে বৈষম্য চলছে সেটা দূর করতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একত্বা প্রকাশ করে আমরাও কর্মবিরতি পালন করছি।কেন্দ্রের সাথে সমন্বয় করে যতদিন দাবী না মানা হবে আমারা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র পাঁচশো টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এর আগে রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। পরে সোমবার সেখান থেকেই শিক্ষকরা সারাদেশে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

1

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

2

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

3

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

4

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

5

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

6

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

7

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

8

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

9

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

10

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

11

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

12

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

13

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

14

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

15

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

16

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

17

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

18

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

19

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20