জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল

মোঃ সিদ্দিকুর রহমান মান্না,বামনা(বরগুনা)উপজেলা প্রতিনিধি:


নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ায় বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে অভ্যুত্থানে শহীদ ইসহাক জমাদ্দারের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বামনা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে   সকাল ১০টায়  বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা'র নেতৃত্বে বিজয় র‌্যালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমির নেতৃত্বে শহীদদের স্মরণে দোয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশে বামনা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান-এর নেতৃত্বে বিজয় মিছিল হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গোলচত্ত্বর গিয়ে শেষ হয়।
পরে বিকেল সাড়ে ৫টায় বাংলদেশ ইসলামী ছাত্র শিবির বামনা উপজেলার শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনগনের মাঝে প্রতীকি ভিডিও চিত্র প্রদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

1

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

3

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

4

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

5

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

6

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

7

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

8

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

9

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

10

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

11

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

12

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

13

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

14

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

16

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

17

শীতকালে হাতের চামড়া উঠে কেন

18

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

19

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

20