জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের রুমায় ৫ম শ্রেনি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ৫ উপজাতি বন্ধু মিলে ধষর্ন

মো: জসিম উদ্দীন।।

বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাকিতে ৫০ হাজার টাকা জরিমানা করার অজুহাতে ৫ ধর্ষণকারীকে ছেড়ে দিয়েছে সামাজিক নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে এক সামাজিক নালিশি বিচার বসিয়ে অভিযুক্ত ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে সামাজিক সালিশি বিচারে নেতৃত্ব দেন, পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মার্মা ও পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মাগং। এতে সভাপতিত্ব করেন, পাইন্দু পাড়া প্রধান কারবারী থোয়াইসা মারমা। এ ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের ঝড় ওঠেছে।

মেম্বার গংবাসে মার্মা এর ভাষ্যমতে, সামাজিক সালিশি বিচারের ভুক্তভোগী ওই ছাত্রীর বক্তব্যে বলা হয়, চলতি মাসের প্রথমে এই ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা রাংমেশে মার্মা ছেলে শৈহাইনু মার্মা। বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে এই ছাত্রীকে সুযোগ বুঝে একে একে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয়। এ অবস্থায় কারবারী থোয়াইসা মারমা’র বাসভবনে ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশি বিচার করা হয়।

এই বিষয়ে বিচারক গংবাসে মেম্বার জানায়, অভিযুক্ত ধর্ষণকারীদের ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা কয়েকদিনের মধ্যে জমা দেবে। তারপর ধর্ষণের শিকার ভুক্তভোগীকে এই টাকা দেয়া হবে। আরেক প্রশ্নের জবাবে মেম্বার গংবাসে মার্মা বলেন, ভুক্তভোগী অভিভাবক ও পাড়াবাসীর দাবির প্রেক্ষিতে তারা এ সামাজিক সালিশি বিচারে মিলিত হয়েছিলেন।

এই বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, বিষয়টি আমরা ফেসবুকে পেয়েছি, আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি, আমরা কাজ করছি।

এই বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী শারীরিকভাবে সুস্থ নন জানিয়ে তিনি বলেছেন, ভুক্তভোগী কিংবা তার অভিভাবক থানায় অভিযোগ দিলে পুলিশ তা দ্রুতগতিতে ব্যবস্থা নিতে পারবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

1

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

2

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

3

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

4

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

5

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

6

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

7

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

8

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

9

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

10

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

11

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

12

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

13

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

14

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

15

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

16

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

17

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

18

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

19

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

20