জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে প্রেস কনফারেন্স: “এটা স্বপ্ন নয়, শপথ”—ড. রাস বিহারী ঘোষ

ইফরানুল হক সেতু।।

বাজিতপুরকে জেলা করার দাবিতে আজ রবিবার (২৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে বাজিতপুর উপজেলার ওসমানপুরে অবস্থিত ড. ঘোষ সাইন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটি এবং আন্তর্জাতিক সংস্থা I.I.B.H.B (ক্যালিফোর্নিয়া, ইউএসএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী ও হাইড্রোগ্রামীন প্রকল্পের প্রবর্তক ড. রাস বিহারী ঘোষ।
সম্মেলনে বক্তারা বলেন, বাজিতপুর কিশোরগঞ্জ জেলার অন্যতম জনবহুল ও ঐতিহ্যবাহী উপজেলা। পৌরসভা, সরকারি কলেজ, হাসপাতাল, রেলস্টেশন, থানা এবং অন্যান্য প্রশাসনিক কাঠামো থাকা সত্ত্বেও এই অঞ্চল এখনো জেলার সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন, বাজিতপুর ইতোমধ্যেই অবকাঠামোগতভাবে একটি জেলার রূপ নিয়েছে, তাই এখন সময় এসেছে একে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার।
সভাপতি ড. রাস বিহারী ঘোষ বলেন,
“বাজিতপুরকে জেলা করা আমার স্বপ্ন নয়, এটি আমার শপথ। প্রয়োজনে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এর বাস্তবায়ন করবো। এটা কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়—এটা এই অঞ্চলের মানুষের আত্মমর্যাদার প্রশ্ন, প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন। বাজিতপুর জেলা হবেই।”
এসময় বক্তারা নদ-নদীর দূষণ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং ভূমি অবনমন সম্পর্কেও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা ‘হাইড্রোগ্রামীন প্রকল্প’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যা পানি ও পরিবেশ সংক্রান্ত সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন—
অ্যাডভোকেট শৈলেশ্বর চন্দ্র দাস, অধ্যাপক ওয়াহেদুজ্জামান, বাজিতপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল, নাসিমা আক্তার, সাংবাদিক হোসেন মাহবুব কামাল, শেখ জসিম, সাব্বির আহমেদ মানিক ও আশরাফ।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

1

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

2

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

3

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

4

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

5

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

6

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

7

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

8

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

9

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

10

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

11

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

12

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

13

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

14

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

15

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

16

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

17

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

18

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

19

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

20