জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগরীতে পানিবন্দী জনজীবন টানা তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী

নদীনালা, খালবিল ও প্রাকৃতিক জলাধার বালু ও মাটি দিয়ে ভরাট করার ভয়াবহ প্রতিক্রিয়া এখন প্রকটভাবে দৃশ্যমান বরিশাল মহানগরীতে। একসময় নদীমাতৃক পরিচয়ে পরিচিত এ নগরী আজ পরিণত হয়েছে এক জলাবদ্ধ, দুর্ভোগপূর্ন শহরে।
গত তিন দিন ধরে টানা বর্ষণে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবজায়গাতেই পানি জমে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, অধিকাংশ জায়গায় পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘ সময় ধরে জমে থাকছে। ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নগরীর বিভিন্ন এলাকায় পানিতে হাঁটু থেকে কোমর পর্যন্ত জমে থাকায় মানুষজনকে নিত্যপ্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হতে পারছেন না। শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে রিকশা ও অন্যান্য যানবাহনের চলাচলও কঠিন হয়ে পড়েছে, ফলে অনেক এলাকায় যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানদাররা। জলাবদ্ধতার কারণে তারা দোকান খুলতে পারছেন না। ফলে তাদের দৈনন্দিন আয়ের পথ একপ্রকার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা চরম সংকটে দিন পার করছেন। অনেক দোকানে পানি ঢুকে পণ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য বাড়তি ক্ষতির কারণ হয়েছে।
এছাড়াও শহরের অনেক এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। টিউবওয়েল ও নলকূপ পানির নিচে তলিয়ে যাওয়ায় নিরাপদ পানি পাওয়া দুরূহ হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিশুরা নানা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানানো যাচ্ছে—অবিলম্বে এই সংকটে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ান। খাবার, পানি, ওষুধ এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিন এই দুর্দশাগ্রস্ত মানুষের দোরগোড়ায়।
এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বরিশাল নগরীর জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে, যার পরিণতি হবে দীর্ঘমেয়াদি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

1

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

2

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

3

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

4

বিজয় নিশান

5

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

6

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

7

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

8

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

9

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

10

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

11

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

12

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

13

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

14

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

15

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

16

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

17

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

18

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

19

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

20