খাইরুল বাসার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে দাদার দাফনে নেমে নাতিসহ দুজনের মৃত্যু

মোঃ সাদ্দাম হোসেন।।

বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ছোটরঘুনাথাপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও মৃত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং একই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে এলাকার আনিচ হাওলাদার (৭০) মারা যান। পরে জানাজা ও দাফনের সময় কবরস্থানে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক লাইন টানা হয়। দাফন শেষে লাশ বহনকারী খাটিয়া সরানোর সময় বিদ্যুতের তারে খাটিয়া স্পর্শ করলে সরোয়ার ও ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

1

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

2

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

3

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

4

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

5

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

6

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

8

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

9

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

10

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

11

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

12

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

13

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

14

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

15

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

16

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

17

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

18

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

19

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

20