জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে ভূমি মেলার উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে নওগাঁর বদলগাছীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 
মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  
র‌্যালি শেষে ভূমি মেলার উদ্বোধন করা হয়। র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
এছাড়াও মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনারর(ভূমি) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 
অন্যদের মধ্যে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

1

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

2

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

3

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

4

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

5

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

6

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

7

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

8

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

9

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

10

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

11

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

12

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

13

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

14

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

15

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

16

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

17

নাসির নগরে শ্রম বিক্রির হাট

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

20