জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুই বোন মারা গেছেন। রোববার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০), জাকিয়া আক্তার (২৫), উপজেলার খোদে

দাউদপুর এলাকার মো. রাশেদ (২২)। মো. রাশেদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রণয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বেশ কিছু লোক উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে থাকে। এতে বজ্রপাতে দুই নারী এবং ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

হোমনার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

1

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

2

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

3

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

4

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

5

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

6

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

7

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

8

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

9

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

10

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

11

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

12

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

13

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

14

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

15

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

16

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

17

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

18

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

19

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

20