জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

এম আতিকুর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ


বগুড়ার গাবতলী উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ময়নুল হাসান রিফাত (২৫) সোমবার গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বিজিবি কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন (৫৫) গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের বাসিন্দা ও রিফাতের জেটো। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ অক্টোবর সকালে রিফাত ও তার পিতা বাড়িতে না থাকায় অভিযুক্ত নাছিম উদ্দিন রিফাতের মা মোছাঃ রত্না বেগমকে গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে রিফাতের পিতার মালিকানাধীন একটি টিনের ঘর ভাঙচুর করেন এবং বাড়ির দরজা-জানালায় লোহার রড দিয়ে আঘাত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাছিম উদ্দিন প্রকাশ্যে রিফাত, তার পিতা ও মাকে প্রাণনাশের হুমকি দেন। এর আগে তিনি রিফাত এবং তার পিতাকে কুদাল দিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছিলেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “তিনি শিক্ষিত লোক হলেও আচরণে একদম বিপরীত। একজন সরকারি চাকরিজীবী ও প্রশাসনের লোক হয়ে যখনই বাড়িতে আসেন, তখনই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেন। দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি—নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, ছোট ভাই ও ভাতিজাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমনকি তার বড় ভাই, যিনি এলাকায় সম্মানিত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তাকেও তিনি অসম্মান করেন এবং ভাবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।”

ভুক্তভোগী রিফাত তার বক্তব্যে জানান, “আমার জেঠু আমাকে হুমকি দিয়েছেন—তার অনেক ক্ষমতা রয়েছে। তিনি আমাকে কোনো চাকরিতে রাখতে দেবেন না, আমাকে হত্যা করার চেষ্টা করবেন এবং আমাদের পরিবারের সকল সদস্যকে মেরে রক্তের বন্যা ভেসে দিতে পারেন। তিনি শ্বশুরবাড়ির কাছে হওয়ায় তার শালা সমন্ধির অনেক ক্ষমতা দেখিয়ে এই হুমকি প্রদান করেছেন।”

এ বিষয়ে অভিযুক্ত বিজিবি কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়। এ ঘটনায় রিফাত থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

1

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

2

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

3

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

4

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

5

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

6

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

7

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

8

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

9

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

10

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

11

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

12

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

13

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

14

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

15

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

16

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

17

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

20