জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ক্যান্সার- হার্টের রোগীদের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা

আকাশ হোসেন বগুড়া জেলা প্রতিনিধিঃ

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় ক্যান্সার ও হার্টের রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা ও খোঁজ নিয়েছেন। তার নির্দেশনায় আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চার জন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীর বাড়িতে যান। সেখানে তারেক রহমানের দেয়া চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন জেলা যুবদল। পরবর্তীতে তাদের চিকিৎসা সহায়তায় ও পাশে থাকার অঙ্গীকারও করেন তারা। যুবদল নেতাকর্মীরা গাবতলী উপজেলার লাংলু গ্রামের দক্ষিনপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া গ্রামের রোগী সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রোগী আকমাত উল্লাহকে সহায়তা দেয়া দেন। পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবারে সহযোগিতা করা হয়।যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি এ সময় খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নয়ন কাজ গুলো যেন করতে পারেন। সহযোগিতা বিতরনকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম, জেলা যুবদল নেতা সুমন,গাবতলী উপজেলার আহ্বায়ক আরিফুর রহমান মজুনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান রুহিন, আনোয়ার হোসেন,দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

1

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

2

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

3

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

4

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

5

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

6

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

7

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

9

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

10

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

11

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

12

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

13

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

14

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

15

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

16

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

17

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

18

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

19

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

20