জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার গাবতলী বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে বিক্ষোভ ঝাড়ু মিছিল

এম আতিকুর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে স্থানীয় জনগনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের মুখে স্কুল কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

 প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অভিভাবকদের সাথে অসৌজন্য মুলক আচরন এবং তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে এলাকার কয়েকশত নারী-পুরুষ বিক্ষোভ সহ ঝাড়ু মিছিল করেছে। 
রোববার (১২ অক্টোবর) নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয় মাঠে এক প্রতিবাদসভার আয়োজন করে। 

এলাকাবাসী জানায়, এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, সকল তথ্য গোপন করে রোববার বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন আয়োজন করে। 
বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বিক্ষোভে ফেটেপড়ে। এলাকার কয়েক কয়েকশত নারী-পুরুষ তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে। 
অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত করেছ।  
বিষয়টি নিশ্চিত করেছেন, নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ নাঈম রেজা।

বিক্ষোভ মিছিল শেষে স্কুলমাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্কুলের সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম, সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম জাহাঙ্গীর, বাদল আব্দুল হামিদ, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল, ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিল প্রমুখ। এসময় এলাকার কয়েকশত নারী-পুরুষ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক একজন বিগত পতিত সরকারের আ,লীগের দোসর, স্কুলের বিভিন্ন নিয়োগ দিয়ে প্রায় অর্ধকোটি টাকা নিলেও তা স্কুল ফান্ডে জমানা করে তা আত্মসাত করেছে। উল্টো স্কুল ফান্ডের ৭০ হাজার টাকা অনিয়ের উত্তোলন করেছে। ইতিপূর্বে সে উপজেলা সদরে বসে অনিয়মের গঠন করে, আ,লীগের দোসর ও ছাত্রলীগের মিজানুর রহমান পান্নাকে সভাপতি করা হয়।
দিনদিন স্কুলের শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছ, লেখাপড়ার মান হারিয়ে যাচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন। প্রধান শিক্ষক স্কলে না থাকায়, তার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

1

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

2

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

5

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

6

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

7

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

8

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

9

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

10

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

11

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

12

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

14

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

15

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

16

আমার নির্মাণে আমি

17

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

18

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

19

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

20