জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

 মো:মিজানুর রহমান শাহীন  

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী।
এ সময় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল 

সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই সচেতনতা জরুরি। তারা জানান, এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে তাই বাসাবাড়ি, ছাদ, বাগান বা উঠোনে জমে থাকা পানি তিন দিনের বেশি না রেখে পরিবর্তন করার পরামর্শ দেন। দিনের বেলায় এডিস মশার কামড় বেশি হওয়ায় দিনেও মশারি ব্যবহারসহ ব্যক্তিগত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। জ্বর কমে গেলেও ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়ি ফেরা উচিত নয়।
কিশোরগঞ্জ পৌরসভা জানায়, পুরো মাসজুড়ে শহরের বিভিন্ন এলাকায় ফগিং, লার্ভিসাইড স্প্রে, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার চলবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

1

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

2

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

3

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

4

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

5

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

6

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

7

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

8

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

9

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

12

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

13

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

14

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

15

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

16

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

17

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

18

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

19

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

20