জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের


এমকে ভুইয়া সোহেল

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের (টাঙ্গাইল-ল ১৩-২৮৭২) ধাক্কায় এক পথচারীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ভাতকুড়া-নলুয়া ভায়া বাসাইল সড়কের বাসাইল  এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মোটরবাইক চালক মিন্টু মিয়ার ছেলে মিলন(২৪) এবং অপরজন বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান(৭৫)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়,সখীপুর উপজেলায় অনুষ্ঠিত ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে বেপরোয়াগতির একটি মোটরবাইকে তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরবাইক চালকের মৃত্যু হয়।মোটরবাইকের অপর দুই আরোহী গুরুত্বর আহত হয়।এসময় আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বলেন,সন্ধ্যার আগে বাসাইলের কলেজের সামনে এদুর্ঘটনা ঘটে।এঘটনায় পথচারী ও মোটরবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।আহত অপর দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কোন পক্ষ যদি অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

1

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

2

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

3

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

4

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

5

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

6

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

7

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

8

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

9

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

10

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

11

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

12

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

13

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

14

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

15

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

16

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

17

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

18

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

19

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

20