প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

এমকে ভুইয়া সোহেল
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের (টাঙ্গাইল-ল ১৩-২৮৭২) ধাক্কায় এক পথচারীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ভাতকুড়া-নলুয়া ভায়া বাসাইল সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মোটরবাইক চালক মিন্টু মিয়ার ছেলে মিলন(২৪) এবং অপরজন বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান(৭৫)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়,সখীপুর উপজেলায় অনুষ্ঠিত ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে বেপরোয়াগতির একটি মোটরবাইকে তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরবাইক চালকের মৃত্যু হয়।মোটরবাইকের অপর দুই আরোহী গুরুত্বর আহত হয়।এসময় আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বলেন,সন্ধ্যার আগে বাসাইলের কলেজের সামনে এদুর্ঘটনা ঘটে।এঘটনায় পথচারী ও মোটরবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।আহত অপর দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কোন পক্ষ যদি অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।