মোঃ সাদ্দাম হোসেন সোহান।।
ফরিদপুর হিরোইন সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রথখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৬,২০০/
টাকা মূল্যমানের ৫৪ পুরিয়া, যার ওজন ৪.৫ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: লিটন শেখ (৪৫),পিতা- মৃত রব শেখ,
সাং- রথখোলা, থানা-কোতোয়ালি, জেলা- ফরিদপুর বলে জানা যায়।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।