সাদ্দাম হোসেন সোহান
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে অবসরপ্রাপ্ত মেজরসহ চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৫

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি । গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে 
অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারের নিজ বাড়ি নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে যৌথবাহিনি । গোলাম হায়দার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) স্বঘোষিত সংসদ সদস্য পদে প্রার্থী।
 মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম। তিনি জানান, রাতেই এদের থানায় হস্তান্তর করা হয় এবং আজ বেলা ১১টার দিকে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এজাহারনামীয় ফরহাদ হোসেন নামে গোলাম হায়দারের এক সহযোগী রয়েছেন। বাকিদেরও অভিযানের সময় গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও ডেকোরেটর ব্যবসায়ী মো. রাজু মোল্লা। তার অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ রাতেই যৌথ অভিযান চালায়।
মামলার বাদী রাজু মোল্লা বলেন, ‘পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও প্রবীণ হওয়ায় বর্তমানে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার দায়িত্ব পালনকালে পরিষদে কোনো মালামাল এলে মেজর গোলাম হায়দার বিভিন্ন সময়ে তাঁর ভাগ দাবি করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে কাবিখা-কাবিটার ভাগ হিসেবে টাকা দাবি করে আসছিলেন।’ তিনি বলেন, ‘গত ২৯ মে ফরহাদ নামে এক ব্যক্তি আমাকে গণকবরের পাশে ডেকে নিয়ে যান। সেখানে মেজর নিজেই বসা ছিলেন এবং ভাগ না দিলে আমাকে হুমকি-ধমকি দেওয়া হয়। গতকাল বিকেলে হঠাৎ করে নগরকান্দা বাজারে আমার দোকানের সামনে কয়েকজন মোটরসাইকেলে করে আসেন এবং এসেই মেজরের নামে হুমকি দিয়ে যান। পরে আমি থানায় গিয়ে অভিযোগ করি।’ রাজু মোল্লা আরও বলেন, ‘এই মেজরের ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। উনি নিজেকে এনসিপির ক্যান্ডিডেট (প্রার্থী) পরিচয় দিয়ে বেড়াতেন।’
জানা গেছে, গ্রেপ্তার মেজর গোলাম হায়দার স্বঘোষিতভাবে এনসিপির প্রতিনিধিত্ব করতেন। এ ছাড়া ফরিদপুর-২ আসন থেকে সংগঠনটির প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। সচেতন সমাজের আহ্বায়ক হিসেবে এলাকায় পোস্টারও টানিয়েছেন। 
 জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘উনি  এনসিপি কিংবা বৈষম্যবিরোধীর কেউ নন। উনি আমাদের সাথেও খারাপ ব্যবহার করেছেন। ওনাকে গ্রেপ্তার করা মানে ভালো খবর। কারণ, বৈষম্যবিরোধীর উপদেষ্টা পরিচয় দিয়েও মানুষকে ভয়ভীতি দেখাতেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

1

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

2

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

3

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

4

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

6

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

7

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

8

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

9

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

10

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

11

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

12

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

13

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

14

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

15

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

16

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

17

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

18

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

19

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

20