জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

 মো.মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান  গ্রামে নদীর মাঝে বাঁশের বেড়া দিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, সম্প্রতি সময়ে নৌ-পথে ওই এলাকায় প্রবেশ করেছে ডাকাত দল। এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে তাই নদীর মাঝেই দেওয়া হয়েছে এই বেড়া।
নদীর মাঝে বেড়া দেওয়ার ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানি নদীতে। এই ঘটনা জানাজানির পর স্থানীয়দের মাঝে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সরেজমিন দেখা গেছে, বেতুয়ান গ্রামের গুমানি নদীর মাঝ অংশে একটির পর একটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বাঁশের বেড়া। একটি অংশে নৌ চলাচলের পথ রাখা হয়েছে।বেতুয়ানের স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা আবির বলেন কিছু দিন আগে আমাদের গ্রাম থেকে দুই টা মহিষ ও একটা গরু নিয়ে গেছে।

 বেতুয়ান গ্রামের স্থানীয় বাসিন্দা ও দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম সজীব খাঁন জানান, নদীর মাঝ বরাবর বেড়ার বাঁশ-খুঁটি পুঁততে তিন দিন সময় লেগেছে। গত সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ স্বেচ্ছা শ্রম দিয়ে কাজটি করেছে। যাতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নৌকাযোগে অবাধে এলাকায় প্রবেশ করতে না পারে।সম্প্রতি উজানে উপজেলার অষ্টমণিষা বাজারে সোনার দোকানে ডাকাতি ও কয়েকটি পৃথক গরু চুরির ঘটনা নৌ-পথেই সংঘটিত হয়। পরবর্তীতে দুর্বৃত্তরা ইঞ্জিন চালিত নৌকাযোগে গুমানি নদী দিয়ে ভাটির দিকে পালিয়ে যায়। এজন্য গ্রামবাসীর উদ্যোগে বাঁশের বেড়াটি দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-পথে গরু চুরি ও ডাকাতির ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। ফলে তারা গুমানির নদীর মাঝ বরাবর বেড়াটি দেওয়ার উদ্যোগ নেন। তবে দিনে যাতে নৌকা চলাচল বাধাগ্রস্ত না হয়; সেটা দেখাশোনার জন্য  গ্রামবাসীর পক্ষে সার্বক্ষণিক লোক নিয়োগ করা হয়েছে।

 

 

 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

1

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

2

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

3

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

4

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

5

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

6

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

7

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

8

শীতকালে হাতের চামড়া উঠে কেন

9

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

10

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

11

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

12

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

13

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

14

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

15

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

16

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

17

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

18

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

19

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

20