জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

 আহমদ উল্লাহ  
 চট্টগ্রাম বুরো  চীফ 

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্র প্রতিনিধিদের করণীয় শীর্ষক Leadership Training Program 2025 বুধবার (২০ আগস্ট ২০২৫) ফটিকছড়ি জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন, সংসদ সদস্য পদপ্রার্থী (চট্টগ্রাম-২ ফটিকছড়ি)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার। প্রশিক্ষক হিসেবে আলোচনা প্রদান করেন রফিকুজ্জামান রুমান ও খন্দকার জাকারিয়া আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের কাঠামো শক্তিশালী করতে তৃণমূল নেতৃত্বের এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। বিশেষ অতিথি নুরুল আমিন বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য মাঠপর্যায়ে দায়িত্বশীলদের প্রস্তুত হওয়া জরুরি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপনায় ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম, সাবেক থানা আমির নাজিম উদ্দিন সিকদার, এডভোকেট ইসমাইল গনি, চট্টগ্রাম মহানগর রোকন শহীদুল ইসলাম তালুকদার, আব্দুর রহিম, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আবু তাহের, মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা মহরম আলী।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নির্বাচন পরিচালনার কৌশল, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

1

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

2

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

3

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

4

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

5

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

6

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

7

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

8

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

9

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

10

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

11

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

12

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

13

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

14

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

15

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

16

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

17

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

18

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

19

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

20