রাজনৈতিক পরিচয় আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় পাবনা জেলা যুবদল ও সুজানগর পৌর কৃষকদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল এবং যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা পাবনা-কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মন্তব্য করুন