হাসিবুল।।
লালমনিরহাটের পাটগ্রাম সিমান্ত দিয়ে ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গত রাত ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৩৮ এর বিপরীতে প্রতিপক্ষ ৯৮ বিএসএফ এর বিএসবাড়ি ক্যাম্প কর্তৃক ০৯ জন বাংলাদেশিকে পুশইন করা হয়েছে।এসময় আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক পুশইনদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে (০৪) জন পুরুষ (০৩) জন মহিলা ও (০২) জন শিশু রয়েছে। বর্তমানে পুশইনকৃত নাগরিকগণ বুড়িমারী বিওপিতে অবস্থান করছেন।
পুশইনকৃত নাগরিকদের পরিচয়
ক। নামঃ মোঃ মোশারফ হোসেন (৫০) পিতাঃ মৃত ইমান আলী বিশ্বাস।
খ।মোঃ রাব্বি (২৬ )
পিতাঃ মোঃ মোশারফ হোসেন।
গ।মোঃ নাহিদ হাসান (২৪ ) পিতাঃ মোঃ মোশারফ হোসেন।
ঘ।মোঃ সাজিব আলী (১৬ ) পিতাঃ মোঃ মোশারফ হোসেন।
ঙ।মোছাঃ পারভিন (৪০ ) স্বামীঃ মোঃ মোশারফ হোসেন।
চ। মোছাঃ কোহিনূর নেছা (৭০)
স্বামীঃ মৃত -ইমান আলী বিশ্বাস।
ছ।মোছাঃ বর্ষা ( ২২)
স্বামীঃ মোঃ রাব্বি।
ঝ। শিশু মোঃ রেহান (১৮ মাস)
পিতাঃ মোঃ রাব্বি।
ঞ। শিশু মোছাঃ জয়া (৩)
পিতাঃ মোঃ রাব্বি। সবারই ঠিকানা, গ্রামঃ মঙ্গলহাটা, পোস্টঃ কুন্দশী থানাঃ লোহাগাড়া, জেলাঃ নড়াইল।
মন্তব্য করুন