জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর পাংশায় আগস্ট/২০২৫ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে মামুন-উর রশিদ জোয়ার্দ্দার, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ও পাংশা প্রেসক্লাবের সভাপতির পক্ষে মো. শামীম হোসেন প্রমুখ।
এসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও এলাকায় ইতিপূর্বে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় আনার দাবী তোলা হয়। এছাড়াও দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ক্যাম্প স্থাপন, অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

1

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

2

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

3

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

4

অবশেষে কৃষকের মুখে হাসি

5

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

6

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

7

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

8

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

9

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

10

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

11

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

12

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

13

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

14

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

15

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

16

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

17

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

18

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

19

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

20