জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ হামজা শেখ, রাজবাড়ী 

রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

  বুধবার (২০ আগস্ট) বিকালে আনন্দ র‍্যালি, সমাবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পাংশা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারেক মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈকত আহমেদ ও মো. জহুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার এবং সদস্য সচিব সজিব রানা প্রমুখ।

র‍্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ডাস্টবিন প্রতিস্থাপন ও পাংশা পৌরসভা চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান। 

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাংশা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আনন্দ র‍্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাস্টবিন প্রতিস্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের মধ্যে কোন বিভেদ নেই। এসময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

1

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

2

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

3

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

4

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

5

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

6

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

7

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

8

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

9

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

10

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

11

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

12

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

14

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

15

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

16

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

17

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

18

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

19

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

20